Saturday, May 9, 2015
টুনটুনি লো টুনটুনি গো
পড়ার ঘরের জানলা পাশে
কাঁঠাল গাছ আছে
সেই গাছেতে টুনটুনি এক
বাসা বেঁধেছে
টুনটুনি লো টুনটুনি গো
দর্জি তুমি খাসা
ঠোঁট দিয়ে সেলাই করে
বানিয়েছ যে বাসা
টুনটুনি লো টুনটুনি গো
গেলে তুমি কোথায়
বাসায় সব ছানারা তোমায়
খোঁজে আর চ্ন্যেন্চায়
টুনটুনি লো টুনটুনি গো
গেছ তুমি কোথায়
নিচে বেড়াল দুটো
আর আমি পাহারায়
টুনটুনি লো টুনটুনি গো
ভাবছ বসে কি?
ছানারা কবে বড় হবে?
আর কটা দিন বাকি?
টুনটুনি লো টুনটুনি গো
কোথায় গেলে চলে
তবে তোমার ছানারা কি?
বড় হয়ে গেলে?
টুনটুনি লো টুনটুনি গো
জানলা দিয়ে দেখি -
আবার কবে আসবে তুমি
অপেক্ষাতে থাকি
Subscribe to:
Post Comments (Atom)
Good One.
ReplyDelete