নটি গ্রহ জানা আছে
বড় বেহস্পতি
পৃথিবীর হাজার গুন
চাঁদের সংখ্যা বারটি
শনির বলয় সবাই জানে
বড় দুশ কিমি
বেহস্পতি র ও বলয় আছে
জানতাম না আমি
ইউরেনাস আর নেপচুন ও তো
বাদ যায় না তাতে
এমন অনেক তথ্য পেলে
লেখ নোট বইতে
এমন লক্ষ্ সৌরজগত
আছে মহা বিশ্বে
নানান রকম আকার তাদের
নানান রকম ইচ্ছে
বৃহত্তর মেঘের মত
ধুলি গ্যাস এর মিশ্র
ন্যাবুলা যে নামটি তার
তারার উত্স কেন্দ্র
ব্লাক হোল নিয়ে গবেষণা
চারিদিকে হচ্ছে
তারা নাকি সব মহাকাশের
সব কিছু গ্রাস করছে
নাবুলা ঘিরে অনেক তথ্য
আছে আজানাই
যতই জানি ততই যেন
রোমাঞ্চ খুঁজে পাই
No comments:
Post a Comment