এলিয়েন এলিয়েন
অন্য গহে বাড়ি
কি জানি যে কি আছে তার
লম্বা হাত না দাড়ি
কি জানি যে কি খায় সে
জল হওয়া না রোদ
বড়ই সে কি শান্ত, নাকি
বেজায় তাহার ক্রোধ
দারুন মজা হবে
যদি দেখতে তারে পাই
বন্ধু হব মোরা
বা হব ভাই ভাই
No comments:
Post a Comment