রুটিং গ্লাস এ
অতীতটা সরে সরে যায়
সেটাই ভালো লাগা
ভুলে যাওয়া তবু
থেকে যায় অ্যালবাম ক্যামেরায়
'মধুর অতীত যেন
মাল্টি কালার জবা
আমি নাকি ভালো নেই
স্বপ্নেরা ভিড় করে
মন মাঝে ভাঙা যায়না বিবেকের
কত মুখ ফুটে ওঠে বোবা
কিল বিল করছে মগজে লার্ভা
নাকি প্রজাপতির উৎস
এক ক্যানভাস এ নানা রং
অন্যটায় ধূসর ধংস
বা: সুন্দর লাগলো।
ReplyDeleteThank you!!
ReplyDelete