Monday, February 2, 2015

আরও ভূত

ঘেন্ঘো ভূত যে খবর রাখে
গেজেট ভূত বলে তাকে
ভাবছে বসে করবে শুরু
নতুন চ্যানেল "ভূত গুরু"
সেই চ্যানেল এ নাকেশ্বরী
আরে ! ঘেন্ঘর বউ অপ্শ্বরী
দেবে পাঠ পেত্নীদের
কেমনে হবে রুপেশ্বরী
বুড়ির ঘরের উঠোন কোনে
আবর্জনার জঙ্গলে
উন বুনো কূনো তিন বনে
    আর ক্নুড়ো ভূত ও থাকে দঙ্গলে
সাবধানে পা রেখো সেথায়
দুপুর বেলা  বা সাঁঝ বেলায়
যদি তোমায় ধরতে পেলে
তো কামড়ে দেবে সবাই মিলে

জ্ন্হান্পরি তা তো বড্ড পাজি
মাদার গাছে নাচা নাচি
জগ্গী ব্যরি পুকুর পাড়ে
গুয়াশী ভূত ঝোপে ঝাড়ে
বসে থাকে ঘাপটি মেরে
এদের থেকেও সাবধান
ধরতে পাড়ে গর্দান

শুধুতো  আর দেশী নয়
সাহেব ভূত ও অনেক আছে
মাথা ন্যাড়া চিনে ভুতের
আরবি আফিথ নিম্ন মানের
হেস্টিংস এ সাহেব ভূত
ঘোড়ায় চড়ে দেখা গেছে


আরও আছে বুনি ,নিশি,
ডামাবানু আর তাল বেতাল
না জানি আর কত কি আছে,
 সবুজ হলুদ বেমিশাল |

No comments:

Post a Comment