Sunday, February 1, 2015

গ্রীষ্ম বর্ষা শরত হেমন্ত

গ্রীষ্মে আজ তপ্ত ধরা শুকনো গাছের শাখা 
রুক্ষ জমি ফাটা মাটি,জন প্রাণীর নাইকো দেখা
বৃষ্টি চেয়ে ডাকছে চাতক ,খুঁজছে নুড়ি কাক
ঢাকি শুকোয় চামড়া বাজবে পুজোয় ঢাক
বাবুদের ডাল কুকুরে, গা ডুবিয়ে মাঝ পুকুরে
                                   ডাকছি কিন্তু উঠলো না |

বর্ষা নিয়ে আষাড় এলো রথের মেলা শুরু হলো
চরকি,ঝুমকি পাঁপড়  ভাজা,মেলায় দারুন মজা হলো 
খড়ের ভুরে মাটি পড়ল , ঠাকুর গড়া শুরু হলো
আরো অনেক বর্ষা হলো,দখিন পশ্চিম মেঘ কালো
                                  গরম কিন্তু কমল না |

শরত এলো পুজো নিয়ে নীল আকাশে সাদা মেঘের ভেলা
নৌকো করে মা আসছেন, বর্ষা হবে বোঝো এবার ঠেলা
প্যান্ডেলে তাই আতঙ্ক যে বৃষ্টি হলে সাঙ্গ হবে খেলা 
সত্যি সত্যি বর্ষা হলো,এদিক ওদিক বন্যা হলো
                                       মজা কিন্তু কমল না |

কচু পাতায় শিশির বিন্দু, হেমন্ত যে এরই বন্ধু
সেই হেমন্তে ভায়ের কপালে ফোঁটা
শিশিরে দিয়ে  সাদা চন্দন বাটা 
 পুজোর ছুটি শেষ হলো,দুগ্গা মায়ের জন্য কিন্তু 
                                       দু:খ্য কিছু কমল না |

No comments:

Post a Comment