সাগর পারে বালুচরে -
কাটছে বসে অবসরে
পূব আকাশে উঠলো জাগি
সদ্য স্নানে স্নিগ্ধ রবি
সারা রাত সে ছিল যেন
জলের তলায় ডুবি
মাঝির দল ভরিয়ে ভেলা
ফিরল তীরে হলো বেলা
তীরের কাছে ভিড় জমেছে.
সূর্য স্নানে লোক নেমেছে
মত্ত হলো শিশুর দল
জলের ওপর খেলছে বল
শিশুর দল বালি মেখে
গড়ছে পুতুল গড়ছে ঘর
তীরে বসে ঢেউ গুনে যাই
চলতে আছি দিক ভুলে যাই
No comments:
Post a Comment