Wednesday, January 27, 2016

বন্যা

বন্যায় ভেসে গেল,
চেন্নাই চেন্নাই
চারিদিকে জল থৈ,
খানা নেই পিনা নেই

হুস হুস জল ওঠে
কথা যাবি পালা রে
রাতারাতি জল বাড়ে
উঁচু বাড়ি খোঁজ রে

ডাঙাতে যে মাছ ওঠে
ব্রিজ ভেঙ্গে পড়ে রে
স্কুল টুল বন্ধ
এত ভারী মজা রে

মজা নয় মজা নয়
বিপত্তি বটে
সাত দিন বিদ্যুত
ছিল না কো মোটে
রাস্তায় "oলা" বোট
চারদিক ঘুঁট ঘুঁটে

কত্তুরপুরামের বস্তি
জলে চলে কাস্তি
রিপোর্টার অগস্তি
পায় নাক সস্তি
কত লোক মারা গেছে
আগে কেন আসেনি
এত বাজে অবস্থা
কেউ তো তা ভাবেনি


আমাদের পাড়াতে
এসেছিল কিছু লোকে
জেনারেটর  লাগাতে
সক লেগে বিদ্যুতে
গেছে পরলোকেতে
ভেবে আমি ভয়েতে
সব আলো নিভিয়ে
বসেছিলাম ঘরেতে
স্নান নেই খাওয়া নেই
কাটা দিন যা তা গেল
দিন ক্ষন কাল গেল
মাস খান পেরোলো


তাম্বারামের নন্দকিশোর
হারিয়েছে তার  ঘর দোর্
অনেকেই তো পালিয়েছে
ঘর ছেড়ে প্রাণে বেঁচেছে
নন্দ কিশোর  করেনি তা
যোগাড় করে মোটর কটা
করেছেন খাবার বাঁটা
উনিই হলেন সত্যি  হিরো
শুরু করেছেন থেকে জিরো
ধন্য তাহার মনের জোর
বানাচ্ছেন নতুন   দোর্

Monday, January 4, 2016

হুলো আর কাক


মালিনীর এক বন্ধু ছিলো |
বেজায় কালো,
লেজ মোটা এক হুলো |
পাশের বাড়ির সরু পাঁচিলে
হাঁটছিলো সে দুলে দুলে,
কোত্থেকে এক কুচকুচে কাক
ঠুকরে দিল হুলোর নাক |
হুলো  টা বড়  বজ্জাত,
কোথাও না পালাতে পেরে -
অবশেষে কাকের ঠক্করে
হয়েছে বেশ কুপোকাত  |
ছাত থেকে
দৃশ্য দেখে,
শালু আর ছুটি
তারা হেঁসেই লুটোপুটি |
আলোচনার বস্তু এখন,
কাকের কেন  রাগ ?
হয়ত হুলো বসিয়েছিল
খাবারে তার ভাগ -
হয়ত বা সে খেয়েছিল
ওই কাকেরই ছানা !
হুলো টা তো ভীষন খারাপ
কিছুই বলা যায় না |