এমনিতে সে রাগিনী , কিন্তু দাদু দিদার বসে
তার বেড়ালের নাম মালিনী,বড় খেতে ভালবাসে
দুলকি চলে চলে আর খানিক পাড়া বেড়িয়ে আসে
শালুর মতে রূপসী সে, সাদা সোনালী রঙে
হাসিটা যেন দা ভিঞ্চির মোনালিসার ঢঙে
লেজ পাকিয়ে সোজা বসে ,ঠিক যেন সে আকবর
দাদুর বাড়ির বৈঠক খানা তাহার সভাঘর
পাড়ার বেড়াল দশ বারোটা আসে দলে বলে
ক্ন্যাও ম্ন্য়েও আর ঘন্গর ঘন্গর সারাদিন ই চলে
সভাটভা ভাঙ্গা করে স্কুল এর ছুটি হলে
দৌড়ে আসে শালুর কাছে আদর খাবে বলে